সালমান মুক্তাদিরের উচিত বিএনপির বিরুদ্ধে ঢালাও চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহার করা : সোহেল তাজ


Mehedi Hasan Ratul প্রকাশের সময় : অক্টোবর ১, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ / ০
সালমান মুক্তাদিরের উচিত বিএনপির বিরুদ্ধে ঢালাও চাঁদাবাজির অভিযোগ প্রত্যাহার করা : সোহেল তাজ

সালমান মুক্তাদির যে বিএনপির বিরুদ্ধে ঢালাওভাবে চাঁদাবাজির অভিযোগ এনেছেন তা প্রত্যাহার করে নেওয়া উচিত বলে মনে করেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। একইসঙ্গে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ফটো কার্ড শেয়ার করে দেওয়া এক পোস্টে সোহেল তাজ।

সোহেল তাজ জানান, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার পর চার দিন পার হয়ে গেল। এবং এরইমধ্যে আমরা জানতে পারলাম, এই ঘটনা ঘটেছে সেখানকার জমি বিরোধকে কেন্দ্র করে। যাই হোক যে কারণেই হয়ে থাকুক আমি এখনো আগের ন্যায় একই ভাবে এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।

তিনি জানান, কিন্তু তার পাশাপাশি আমি মনে করি সালমান মুক্তাদিরের উচিত হবে, বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দলের বিরুদ্ধে যে ঢালাওভাবে চাঁদাবাজির অভিযোগ তিনি করেছেন সেটা প্রত্যাহার করে নেওয়া।