সোনারগাঁয়ে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার


news প্রকাশের সময় : অক্টোবর ২৩, ২০২৪, ১০:৫৯ অপরাহ্ণ / ০
সোনারগাঁয়ে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়ার ঘটনায় করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বুধবার সকালে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। গ্রেফতাররা হলেন- নোয়াগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আমিনউদ্দিন ভূঁইয়া, জামপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন জালাল, আওয়ামী লীগ কর্মী আনার হোসেন, মৃদুল মিয়া ও শহিদুল্লাহ মিয়া।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পণ্ড করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা গত ৪ আগস্ট আগ্নেয়ান্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল ও লাঠিসোটা নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর সিনহা গার্মেন্টস এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটিয়ে জনমনে আতঙ্কা তৈরি করে। একপর্যায়ে তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়লে পথচারী শফিক মিয়া গুলিতে মারা যান। এ ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা মামলা করা হয়। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।