কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি খায়রুল কবির গ্রেপ্তার


Mehedi Hasan Ratul প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৩, ২০২৬, ১:১৪ অপরাহ্ণ / ০
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি খায়রুল কবির গ্রেপ্তার

নাশকতা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট খায়রুল কবির রুমেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, খায়রুল কবির রুমেনের বিরুদ্ধে নাশকতার চেষ্টা, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে প্ররোচনা প্রদান এবং রাষ্ট্রবিরোধী কাজে সহায়তার অভিযোগে সুনামগঞ্জ সদর থানায় সম্প্রতি একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফ উল্লাহ জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তার আইনজীবী খায়রুল কবির রুমেনকে আদালতে সোপর্দ করা হবে।