‘দেশে কি কোনো সরকার আছে?’, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে আসিফ মাহমুদ


Mehedi Hasan Ratul প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১২:৫৩ অপরাহ্ণ / ০
‘দেশে কি কোনো সরকার আছে?’, সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর নিয়ে আসিফ মাহমুদ

চাঁদা দিতে রাজি না হওয়ায় সন্ত্রাসীরা কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ বিষয়ে প্রতিবাদ করেছেন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘দেশে কি কোনো সরকার আছে? চাঁদা না দেওয়ায় ইসিবিতে জনাব সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর করেছে সন্ত্রাসীরা।’

শনিবার দিবাগত মধ্যরাতে চাঁদা দিতে অস্বীকার করায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর করা হয়। রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে ব্যাপক হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। সিসি ক্যামেরাসহ সব স্টুডিওর সব যন্ত্রাংশ এবং রুমের যাবতীয় জিনিসপত্র লুটপাট ও অন্যান্য জিনিসপত্র ভেঙে তছনছ করে ফেলে দুর্বৃত্তরা।